দীর্ঘ সময় পলক না ফেললে চোখে পানি আসে কেন

0
7K
পাঠকের প্রশ্ন:

একনাগাড়ে ২-৩ মিনিট চোখের পলক না ফেলে কোনো দিকে তাকিয়ে থাকি, তাহলে চোখে পানি আসে কেন?

উত্তর: প্রথমে বুঝতে হবে চোখের পলক পড়ে কেন। চোখের কোণে রয়েছে নেত্রনালি। এই নালি দিয়ে সব সময় তৈলাক্ত ও মিউকাস মিশ্রিত ঘন লবণাক্ত কিছু পানি বের হয়। ওই পানি চোখ ভালো রাখার জন্য খুব দরকার। সমস্ত চোখে ওই তরল ছড়িয়ে দিতে চোখের পলক পড়ে। চোখ সব সময় ভেজা রাখতে হয়। না হলে চোখের সমস্যা হতে পারে। যদি দীর্ঘ সময় চোখের পলক না পড়ে, একদৃষ্টিতে কোনো দিকে তাকিয়ে থাকি, তাহলে চোখ শুকিয়ে যাবে। তখন চোখে জ্বালাপোড়া হতে পারে। এ জন্য চোখে পানি আসতে পারে। নেত্রনালির পানি জমে চোখের কোণ বেয়ে পড়তে থাকবে। মনে হবে কান্না আসছে।

উম্মে হান্না, মানিকছড়ি, খাগড়াছড়ি।

*লেখাটি ২০১৭ সালে বিজ্ঞানচিন্তা ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত

Zoeken
Categorieën
Read More
Health
https://www.facebook.com/groups/testoboostkapselngermanyaustria/
Many men lead stressful daily lives with work, family, and personal obligations. This lifestyle...
By Harry Walker 2026-03-28 10:54:28 0 311
Other
Cointrendo: Tracking the Latest Crypto Press Release, Trending Crypto Projects, and the Best Crypto to Buy Now
The cryptocurrency industry continues to evolve at an unprecedented pace, reshaping how people...
By Samayra Singh 2026-01-27 10:12:59 0 1K
Health
https://www.grepmed.com/VitaGLP_Germany_Austria_Switzerland
VitaGLP Kapseln sind ein Nahrungsergänzungsmittel, das im Zusammenhang mit...
By Shreya Oswal 2026-03-30 07:30:19 0 305
Networking
Eco-Friendly Takeaway Containers: The Best Low-Cost Options for Your Food Business
Running a food business today is not only about taste and service, sustainability has become a...
By Neha Aakash 2026-03-02 15:10:15 0 458
Other
Green Steel Market Disruption: The Role of Hydrogen and Circular Economy
The green steel market is experiencing a significant transformation, driven by increasing...
By Prateek Shah 2025-09-19 08:48:49 0 1K
JogaJog https://jogajog.com.bd